ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জে ঘুমন্ত স্বামীর ‘বিশেষ অঙ্গ’কেটে পালালেন স্ত্রী!

ads

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় স্বামীর বিশেষ অঙ্গ কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ পাওয়া গেছে দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে।। গত মঙ্গলবার রাতে উপজেলার ধামগড় ইউনিয়নের মালামত এলাকায় এ ঘটনা ঘটে।পরে এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় স্বামী ইব্রাহীমকে (৫৫) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছে। ঘটনা ঘটিয়ে রাতেই কৌশলে পালিয়ে গেছেন দ্বিতীয় স্ত্রী শাহীনুর বেগম।


স্থানীয়রা জানিয়েছে, গত সাত বছর আগে বন্দরের মালামত এলাকার মৃত ওমর আলী বেপারীর ছেলে ইব্রাহীম তার প্রথম স্ত্রী হাসিনা বেগমকে রেখে চার সন্তানের জননী শাহীনুরকে বিয়ে করেন। গত মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। গভীর রাতে স্ত্রী শাহীনুর বেগম ঘুমন্ত স্বামীর ‘বিশেষ অঙ্গ’ কেটে বিচ্ছিন্ন করে পালিয়ে যান।


আহত ইব্রাহীমের প্রথম স্ত্রীর ঘরে জন্ম নেয়া মেয়ে আইরীন গণমাধ্যমকে বলেন, ‘তার বাবা ইব্রাহীম তার মাকে রেখে দ্বিতীয় বিয়ে করার পর অন্যবাড়িতে বসবাস করতেন। বাবার বিশেষ অঙ্গ বিচ্ছিন্ন করার খবর পেয়ে ওই দিন রাত ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে তাকে দ্রুত ঢামেক হাসপতালে নেন।’


এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দীন ভূঁইয়া বলেন, ‘এ ঘটনার খবর পেয়েছি, তবে কেউ থানায় অভিযোগ করেননি।’

ads
ads
ads

Our Facebook Page